31 C
আবহাওয়া
৩:০০ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » প্রেমিকাকে লাইভে রেখে যুবকের আত্মহত্যা

প্রেমিকাকে লাইভে রেখে যুবকের আত্মহত্যা

ফজলে রাব্বি সোলাইমান (২৪)

চুয়াডাঙ্গা :  প্রেমিকাকে অনলাইনে লাইভে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ফজলে রাব্বি সোলাইমান (২৪) নামে এক যুবক। মঙ্গলবার(২৪মে) দিবাগত রাত দুইটার দিকে ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা পৌর এলাকায়।

তিনি সদর উপজেলার বোয়ালমারি গ্রামের টুলু মিয়ার ছেলে। রাব্বি চুয়াডাঙ্গা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র সনো সেন্টারে এক্সরে বিভাগে কর্মরত ছিলেন তিনি। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন রাব্বি।

রাব্বি এর পরিবারের সদস্যরা সাংবাদিকদের বলেন, রাত ২টার দিকে অজ্ঞাত এক নারী ফোন করে জানায় রাব্বি গলায় ফাঁস দিয়েছে, তাড়াতাড়ি তার ঘরে যান। আমরা গিয়ে দেখি দরজা বন্ধ। প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে রাব্বিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে জানতে পারি, প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের কারণে তাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করে রাব্বি।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী