26 C
আবহাওয়া
১০:২৬ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে জাবিতে মানববন্ধন

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে জাবিতে মানববন্ধন


বিএনএ, জাবি:  স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। এই সময় একাধিক শিক্ষার্থী তাদের অবস্থার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

সোমবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে অংশ নিয়ে রসায়ন বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী জাকিরুল ইসলাম বলেন, ‘অনলাইনে ক্লাস করে তেমন সুবিধা করতে পারছি না, আর যেসব শিক্ষার্থীদের ল্যাব রয়েছে তারা আজকে এক বছরের উপরে ল্যাব ক্লাস করতে পারছে না। আমরা পিছিয়ে পড়ছি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সবকিছুই যদি স্বাস্থ্যবিধি মোতাবেক খোলা হয়ে থাকে তবে শিক্ষাপ্রতিষ্ঠান কেনো খোলা হবে না? সেশনজট, লকডাউন মিলিয়ে এক বর্ষেই তিন বছর পার করে ফেলেছি, এখন শুধুই হতাশা বাড়ছে, আত্মহত্যা ছাড়া অন্য কোনও উপায় দেখছি না। অতি শীঘ্রই বিশ্ববিদ্যালয় খোলার দাবি জানাচ্ছি।’

চারুকলা বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী নাহিদুল ইসলাম বলেন, ‘বলা হয়ে থাকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতির বিবেক। আমরা যদি এখন জ্ঞানের কথা চিন্তা না করতে পারি তাহলে কখনোই উন্নতি সম্ভব না। ২০১৯ সাল থেকে আজ অবধি তৃতীয় বর্ষেই আছি। শপিংমল থেকে শুরু করে সবকিছুই কমবেশি খোলা রয়েছে, বন্ধ রয়েছে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারের উচিত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া।”

বিএনএনিউজ/শাকিল,মনির

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি