বিএনএ, রাঙ্গামাটি : মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট পরিস্থিতিতে পর্যটন শহর রাঙ্গামাটিতে জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে । আজ ভোর রাত থেকেই ফিলিং স্টেশনগুলোর সামনে শত শত মানুষ তেলের জন্য অপেক্ষা করছে। সকাল পেরিয়ে দুপুরেও পাল্টায়নি সেই চিত্র।
চালক ও সাধারণ ভোক্তারা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট পরিস্থিতির জেরে সৃষ্ট এই সংকটে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাওয়া যাচ্ছে না।
এর মধ্যে জেলার চারটি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র একটি জ্বালানি দিচ্ছে। তেলের জন্য হচ্ছে মারামারি।
পেট্রল পাম্পগুলোতে তেলের সরবরাহ স্বাভাবিক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি সেনাসদস্যরাও কাজ করছেন ।
এদিকে, সংকট আরও বাড়ার আশঙ্কায় আগেভাগেই ডিজেল, অকটেন ও পেট্রল কিনে রাখতে শুরু করেছেন অনেকে।
বিএনএ/শাম্মী
![]()

