24 C
আবহাওয়া
৪:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মহেশপুর সীমান্তে অস্ত্র ও সোনার বারসহ দুইজন আটক

মহেশপুর সীমান্তে অস্ত্র ও সোনার বারসহ দুইজন আটক

মহেশপুর সীমান্তে অস্ত্র ও সোনার বারসহ দুইজন আটক

বিএনএ, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় পিস্তল ও গুলিসহ আল আমিন নামের এক ব্যক্তিকে আটক করেছে। অস্ত্রধারী আল আমিন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়হরিশপুর গ্রামের আবু তালেবের ছেলে।

বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার (২৪ মার্চ) রাতে দৌলতগঞ্জ আইসিপি সংলগ্ন চ্যাংখালী এলাকায় বিজিবির সদস্যরা অভিযান চালায়। এ সময় আল আমিন ওই রাস্তা দিয়ে জীবননগরের দিকে যাচ্ছিল। তাকে চ্যালেঞ্জ করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবির সদস্যরা তাকে আটক করে দেহ তল্লাশীর পর একটি ভারতীয় তৈরী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। শনিবার (২৫ মার্চ) তাকে জীবননগর থানায় সোপর্দ করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে নতুনপাড়া এলাকায় থেকে বিজিবির সদস্যরা প্রায় ৬৪ লাখ টাকা মূল্যের ৭টি সোনার ফ্লাটবারসহ জুয়েল হোসেন নামে এক সোনা কারবারীকে আটক করেছে। জুয়েল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিন চাঁদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। শনিবার সকালে মহেশপুর বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাসুদ পারভেজ রানার দিক নির্দেশনা অনুযায়ী তাকে আটক করা হয়।

এছাড়াও জীবননগর উপজেলার গয়াসপুর এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ১৮ লাখ টাকা মূল্যের ৫৬টি ভারতীয় এনড্রয়েড ফোন ও ১৪৪টি এনড্রয়েড ফোনের ডিসপ্লে উদ্ধার করেছে। বিজিবির এই তিনটি পৃথক অভিযানের খবরটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার (২৫ মার্চ) বিকালে জানানো হয়।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী