33 C
আবহাওয়া
৩:৪৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » পবিত্র শবে বরাতের রাতে মসজিদে মুসল্লিদের ভিড়

পবিত্র শবে বরাতের রাতে মসজিদে মুসল্লিদের ভিড়

পবিত্র শবে বরাতের রাতে মসজিদে মুসল্লিদের ভিড়

বিএনএ রিপোর্ট:  রবিবার(২৫ ফেব্রুয়ারি২০২৪) রাতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত বা লাইলাতুন নিসফে মিন শাবান বা মধ্য শাবানের রজনী। বিশ্ব মুসলিমবাসীর বিশ্বাস, এ রাতে অসংখ্য বান্দা মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও আশীর্বাদ লাভ করে থাকে। এ কারণে এ রজনীকে আরবিতে ‘লাইলাতুল বারাআত’ বা ‘নিষ্কৃতি/মুক্তির রজনী’ বলা হয়।

রাজধানী, ঢাকা, বন্দর নগরী চট্টগ্রামসহ সারাদেশের প্রত্যন্ত এলাকার মসজিদ,এবাদতখানাসমূহ রাতে মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায়পূর্ণ হয়ে যায়। নিজের ও স্বজনদের সব ধরণের সমস্যা,সংকট,দেশের উন্নতি ও কল্যাণ শান্তি কামনায় মুসল্লিরা  অশ্রুসজল বিশেষ মোনাজাত করেন।এ সময় অনেকে  কবরস্থানেও অনেককে জেয়ারত করতে দেখা যায়।

ছবি-চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদ,বিএনএ সাইদুল
ছবি-চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদ,বিএনএ সাইদুল

নফল  নামাজ পড়াসহ বিশেষ দোয়া দরুদ পাঠ, মহান আল্লাহতায়ালার নিকট ক্ষমা,রিজিক,হায়াত, দু:খ কষ্ট লাঘব, বিপদ মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করাই এ রাতের ইবাদত। অনেকে এ রাতে সেহেরি খান রোজা রাখার উদ্দেশ্য।

নবী(সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়া সাল্লাম) এরশাদ করেছেন, যে শাবানে ১ দিন রোজা রেখেছে, যে ব্যক্তি শাবানের ১৫ তারিখে রোজা রাখবে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না।

রসুলুল্লাহ ( সা.) বলেন, এটা হলো অর্ধ শাবানের রাত (শবে বরাত)। আল্লাহ তায়ালা এ রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন। ক্ষমাপ্রার্থনাকারীদের ক্ষমা করেন। অনুগ্রহপ্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। (তাবারানি ১৯৪)

শবে বরাতের নামাজের নিয়ত:  নাওয়াইতুআন্ উছল্লিয়া লিল্লা-হি তাআ-লা- রাকআতাই ছালা-তি লাইলাতিল বারা-তিন্ -নাফলি, মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল্ কাবাতিশ্ শারীফাতি আল্লাহু আকবার। বাংলায় নিয়ত করলে এই ভাবে করা যাবে : ‘শবে বরাতের দুই রাকাত নফল নামাজ/ সালাত কিবলামুখী হয়ে পড়ছি, আল্লাহু আকবার।’

পবিত্র শবেবরাতের দোয়া

রমজানের দুই মাস আগ থেকেই রাসুল (স.) একটি দোয়া বেশি বেশি পড়ার নির্দেশ দিয়েছেন। সেই দোয়াটি আমরা পুরো রজব-শাবানে পড়তে পারি। দোয়াটি হলো— اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِىْ رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ (অর্থ) ‘হে আল্লাহ, আমাদের রজব ও শাবান মাসে বরকত দিন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন।’ আনাস (রা.) বর্ণনা করেছেন, রজব মাস শুরু হলে রাসুল (স.) এই দোয়া পাঠ করতেন। (বায়হাকি: ৩৫৩৪; নাসায়ি: ৬৫৯; মুসনাদে আহমদ: ২৩৪৬)।

নিচের দোয়াটাও এ রাতেও পড়া যায়।

للَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّى উচ্চারণ: আল্লাহম্মা ইন্নাকা আফুয়্যুন, তুহিব্বুল আফওয়া, ফাফু আন্নি। অর্থাৎ হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করে দাও। এ ছাড়াও এ রাতে কোরআন তিলাওয়াত, জিকির, তাসবিহ পাঠ পর দিন রোজা রাখার অনেক অনেক ফজিলত রয়েছে।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’