26.4 C
আবহাওয়া
৪:২৮ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে প্রস্তুত হামাস

যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে প্রস্তুত হামাস


বিএনএ বিশ্বডেস্ক : গাজায় যুক্তরাষ্ট্র–সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে হামাস জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে  একটি ‘ইতিবাচক জবাব’ জমা দিয়েছে এবং প্রক্রিয়া বাস্তবায়নের আলোচনায় অংশ নিতে তারা পুরোপুরি প্রস্তুত।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হামাস জানায়, যুদ্ধবিরতি কার্যকর করার নতুন আলোচনায় তারা তাৎক্ষণিকভাবে অংশ নিতে আগ্রহী।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এ সময়ের মধ্যে যুদ্ধের পূর্ণ অবসান নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো আলোচনায় বসবে।

এদিকে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিলিস্তিনি এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, হামাস সামগ্রিকভাবে যুদ্ধবিরতির কাঠামো মেনে নিয়েছে, তবে তারা কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনের প্রস্তাব রেখেছে। এর মধ্যে অন্যতম হলো—যদি আলোচনায় অগ্রগতি না হয় বা তা ভেঙে পড়ে, সে ক্ষেত্রেও যেন আবার হামলা শুরু না করা হয়—এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে সুস্পষ্ট নিশ্চয়তা দিতে হবে।

হামাসের ঘনিষ্ঠ সংগঠন ইসলামিক জিহাদও যুদ্ধবিরতির পরিকল্পনা সমর্থন করেছে। তবে তারা বলেছে, আলোচনার ফলাফল যেন স্থায়ী যুদ্ধবিরতিতে গড়ায়, সে নিশ্চয়তা জরুরি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?