26 C
আবহাওয়া
১২:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝালকাঠিতে শ্রমিকলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ঝালকাঠিতে শ্রমিকলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ঝালকাঠিতে শ্রমিকলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

বিএনএ, বরিশাল: ঝালকাঠির নলছিটিতে ভাড়ায় চালিত মোটরসাইকেল সমিতির সভাপতি ও শ্রমিকলীগ কর্মী ইমরান হোসেন হাওলাদারকে (৩২) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পৌরসভার নান্দিকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইমরানের বড় ভাই মোহাম্মদ রাসেল। নিহত ইমরান হোসেন খাজুরিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে।

জানা গেছে, শনিবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে ইমরানকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে। স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়।

নিহত ইমরানের বড় ভাই রাসেল হাওলাদার জানান, আমার চাচাতো ভাই আলমিন হাওলাদারসহ ৬ থেকে ৭ জন রামদা নিয়ে ওরে দাওয়া করেছে। আমার ভাইরে এমন কোপান কোপাইছে হাসপাতাল পর্যন্ত আনতে পারিনি। ও শুধু এতটুকু বলেছে আলামিন আমারে কোপাইছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, আমি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছি। মৃত্যুর সংবাদ জানতে পারিনি।

বিএনএনিউজ/ সাইয়েদ কাজল/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী