26 C
আবহাওয়া
১০:১৬ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশকে রাশিয়ার ধন্যবাদ

বাংলাদেশকে রাশিয়ার ধন্যবাদ


বিএনএ, বিশ্বডেস্ক: ইউক্রেন ত্যাগের জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে আনা প্রস্তাবের ওপর ভোটের সময় ‘ভোটদানে বিরত’ থাকায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ১৪১-৭ ভোটে প্রস্তাবটি পাস হয়। বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ ৩২টি দেশ ভোটদানে বিরত ছিল।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এক টুইট বার্তায় রাশিয়ান দূতাবাস জানায়, রাশিয়াবিরোধী এমন প্রস্তাব পাস করে ইউক্রেন ‘সংঘাতের’ অবসান ঘটানো যাবে না। ভোটদানে বিরত থাকার জন্য বাংলাদেশকে ধন্যবাদ।

ভোটদানে বিরত থাকা উল্লেখযোগ্য কয়েকটি দেশ হলো- বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আলেজিরিয়া, বলিভিয়া, ইরান, কিউবা, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ভিয়েতনাম, জিম্বাবুয়ে।

এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেন, ভোটের মাধ্যমে স্পষ্ট হয়েছে কে কার পক্ষে। রাশিয়াকে অবশ্যই তার অবৈধ আগ্রাসন বন্ধ করতে হবে।

উল্লেখ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনারা। এই যুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি