26 C
আবহাওয়া
১০:০৯ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » জিয়ার খেতাব বাতিলে কমিটি গঠন

জিয়ার খেতাব বাতিলে কমিটি গঠন

জিয়া

সংবিধান লঙ্ঘন, সংবিধানের মূলনীতি বাতিল, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের মদদ দেওয়া ও ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষার কারণে জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলো জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এবার তিন সদস্যের কমিটি গঠন করেছে জামুকা। ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জামুকার ৭২তম সভার কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করে সেনাবাহিনীর বিপথগামী কিছু সদস্য। এ ষড়যন্ত্রে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা আছে বলে অভিযোগ আওয়ামী লীগ নেতাদের। বিএনপি সবসময়ই এ অভিযোগ অস্বীকার করে আসছে। জামুকার সদস্য ও সাংসদ মোশাররফ হোসেনকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন সাংসদ শাজাহান খান ও মো. রশিদুল আলম।

অন্যান্য যেসব অপরাধের জন্য জিয়াউর রহমানের এই খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে রয়েছে, বিভিন্ন সময় আত্মস্বীকৃত খুনিদের সঙ্গে গোপনে যোগাযোগ, আত্মস্বীকৃত খুনিদের বিভিন্ন সাক্ষাৎকারে জিয়াউর রহমানের সম্পৃক্ততামূলক বক্তব্য উল্লেখ থাকা, তাদের দেশত্যাগে সহায়তা ও গুরুত্বপূর্ণ পদে পদায়ন এবং মুক্তিযোদ্ধা হয়েও স্বাধীনতাবিরোধী লোকজন নিয়ে মন্ত্রিসভা গঠন।

জামুকার তিন সদস্যের কমিটি জিয়াউর রহমান ছাড়াও খুনি খন্দকার মোশতাক, মাহবুবুল আলম চাষীসহ অন্যদের বিষয়ে বিভিন্ন অপতৎপরতার প্রমাণপত্র উপস্থাপন করবে। মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক বিভিন্ন কাজে জড়িত ব্যক্তিদের বিষয়েও তথ্য প্রমাণ যোগাড় করবে এই কমিটি।

জিয়ার খেতাব বাতিলের বিষয়ে গঠিত কমিটির প্রধান মোশাররফ হোসেন বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। সেই ব্যক্তি খেতাবধারী থাকবেন তা তো মেনে নেওয়া যায় না। এ জন্যই তার রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়েছে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে