26 C
আবহাওয়া
১১:২৬ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » পালিয়ে বাঁচলেন সালমান খান!

পালিয়ে বাঁচলেন সালমান খান!

নোরা

বিনোদন ডেস্ক: বলিউডে এই মুহূর্তে ডান্সিং কুইনের নাম এলে সবার আগে উঠে আসে নোরা ফাতেহির নাম। বলিউডে ডান্স ও অভিনয় নিয়ে এখন নোরা ফাতেহি হলেন হট কেক। নোরার ভিডিওর জন্য অপেক্ষায় থাকে সোশ্যাল মিডিয়ায় উপস্থিত তার ফ্যানেরা। আর এবার নোরা ও সালমান খানকে দেখা গেলো রিয়ালিটি শোএর এক মঞ্চে নাচ করতে।

বিগবস ১৪’র ফাইনাল অনুষ্ঠানে সালমানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। নোরা নিজেই উঠে এসেছিলেন একটি রিয়ালিটি শো-এর মঞ্চ থেকে। সেই শো’তে তিনি না জিতলেও, বলিউডে নিজের জায়গা ঠিকই করে নিয়েছেন। একের পর এক আইটেম সং এ নাম করেছেন নোরা। তাঁর ‘ও সাকি সাকি’ বা ‘হায় গরমি’ গানের তালে পাগল গোটা পৃথিবী। এবার সেই তালে মজলেন সালমান খান।

বিগবসের মঞ্চে নোরার সঙ্গে কোমর দোলালেন সালমান। তবে শুধু কোমর দোলানো নয়, করে ফেললেন মজার কাণ্ড। নোরা ‘হায় গরমি’ গানে নাচার জন্য মঞ্চে শুয়ে কোমরের লটকে ঝটকে দেখাতে শুরু করলেন। সেই নাচ করতে গিয়ে স্টেজে শুয়ে পড়লেন সালমান। ব্যস এখানেই সল্লুকে কয়েক গোল দিয়ে দিলেন নোরা। সালমান ওই স্টেপ ফলো করতে গিয়ে নাজেহাল হয়ে স্টেজ থেকেই নেমে গেলেন। এই মজার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী