25 C
আবহাওয়া
৭:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা


বিএনএ বিশ্বডেস্ক : শতাধিক ড্রোন দিয়ে মস্কোর এক তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন।  দুদেশের মধ্যে চলমান সংঘাতে একদিনে অন্যতম বড় ধরনের হামলার ঘটনা এটি।

বিবিসির খবরে বলা হয়, মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রিয়াজান অঞ্চলের রিফাইনারি এবং পাম্পিং স্টেশনের ওপর থেকে আগুনের গোলা উপর দিকে উঠছে। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে হামলা চালানো হয়েছে।

রাশিয়া বলছে, ১২১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। রিয়াজান এবং মস্কোসহ ১৩টি অঞ্চলে এসব ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।

ইউক্রেনের অপপ্রচার প্রতিরোধ কেন্দ্রের প্রধান অ্যান্ড্রি কোভালেঙ্কো টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, রিয়াজানে একটি তেল শোধনাগার এবং ব্রায়ানস্কের ক্রেমনি ফ্যাক্টরিতে হামলা চালানো হয়েছে। কিয়েভ বলছে, সেখানে ক্ষেপণাস্ত্রের উপাদান এবং অন্যান্য অস্ত্র তৈরি করা হয়।

বিএনএ/ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত