26 C
আবহাওয়া
১২:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » দক্ষিণ চীন সাগরে মার্কিন এফ-৩৫ বিধ্বস্ত

দক্ষিণ চীন সাগরে মার্কিন এফ-৩৫ বিধ্বস্ত


বিএনএ, বিশ্বডেস্ক : দক্ষিণ চীন সাগরে টান টান উত্তেজনার মধ্যে আমেরিকার একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে সাত মার্কিন সেনা আহত হয়েছেন। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, রুটিন মহড়ার সময় সেখানে ওই যুদ্ধবিমানটি ভেঙে পড়েছে।

ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে আমেরিকার নৌবাহিনী।

সোমবার এফ-৩৫ যুদ্ধবিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয়। এ সময় পাইলট দ্রুত প্যারাস্যুট নিয়ে ঝাঁপিয়ে পড়েন। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

যুদ্ধবিমানটি দক্ষিণ চীনে অবস্থানরত মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস কার্ল ভিনসনের ওপর বিধ্বস্ত হয়। এতে আরও ছয় মার্কিন নৌসেনা আহত হন।

সংকটাপন্ন অবস্থায় তিন সেনাকে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে- দক্ষিণ চীন সাগরে রুটিন মহড়ায় গিয়ে সমস্যার মুখোমুখি হয় যুদ্ধবিমানটি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও বিবৃতিতে বলা হয়। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী