26 C
আবহাওয়া
৫:৩৯ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রূপসী বাংলা এক্সপ্রেসের যাত্রা শুরু

রূপসী বাংলা এক্সপ্রেসের যাত্রা শুরু

রূপসী বাংলা এক্সপ্রেসের যাত্রা শুরু

বিএনএ, যশোর: পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এতে করে সাড়ে তিন ঘণ্টায় বেনাপোল ও ঢাকায় যাতায়াত করা যাবে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এ ট্রেনটি।

এদিকে মাত্র সাড়ে তিন ঘণ্টায় ঢাকায় পৌঁছানোর খবরে আনন্দিত সাধারণ ও পাসপোর্টধারী যাত্রী এবং বেনাপোলবাসী। এ সেবার মাধ্যমে বেনাপোল থেকে সব ধরনের যাত্রী দিনে দুবার ঢাকায় যাতায়াত করতে পারবেন।

এছাড়া রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সকাল পৌনে ১১টায় ছেড়ে এসে দুপুর ২টা ২৫ মিনিটে বেনাপোল পৌঁছাবে। আবার বেনাপোল থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৭টার মধ্যে ঢাকায় পৌঁছাবে। এ ট্রেনটি যশোর, নড়াইল, কাশিয়ানী ও ভাঙ্গা স্টেশনে থেমে যাত্রী তুলবে এবং নামাবে।

বেনাপোল রেলওয়ে স্টেশনের মাস্টার সাহিদুজ্জামান জানান, বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে সপ্তাহে ছয়দিন চলবে রুপসি বাংলা। সোমবার থাকবে এ ট্রেনটির সাপ্তাহিক ছুটি। নতুন রুটের মাধ্যমে ঢাকার সঙ্গে বেনাপোলের যোগাযোগ আরও দ্রুত ও সহজ হবে। বর্তমানে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ঢাকা থেকে টাঙ্গাইল-ঈশ্বরদী হয়ে বেনাপোল পৌঁছাতে সাড়ে সাত ঘণ্টা লাগে। পদ্মা সেতু রুটের কারণে এ সময় চার ঘণ্টা কমে এসেছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর