31 C
আবহাওয়া
৩:১৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারের পর্যটকদের জন্য সাত সিদ্ধান্ত

কক্সবাজারের পর্যটকদের জন্য সাত সিদ্ধান্ত

কক্সবাজারের পর্যটকদের জন্য সাত সিদ্ধান্ত

বিএনএ কক্সবাজার: কক্সবাজারে ঘুরতে যাওয়া পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধির জন্য সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার (২৪ ডিসেম্বর) এক সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানান কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

এরআগে বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার জেলায় ভ্রমণকারী পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে  এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিললুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও  পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সহসভাপতি মো. রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরসহ পর্যটন শিল্পের সংগে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

সভায় গৃহীত সাত সিদ্ধান্তগুলো হলোঃ-

১. সকল আবাসিক হোটেলে রুম বুক দেয়ার সময় জাতীয় পরিচয়পত্র প্রদর্শন ও দাখিল করতে হবে।

২. আবাসিক হোটেলগুলোতে অনুসরণীয় একটি অভিন্ন আদর্শ কর্মপদ্ধতি (এসওপি) প্রণয়ন করা হবে।

৩. প্রতিটি হোটেলে কক্ষ সংখ্যা, মূল্য তালিকা ও খালি কক্ষের সংখ্যা সম্বলিত ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড স্থাপন।

৪. পর্যটকদের সুবিধার্থে ডলফিন মোড়ে সুবিধাজনক স্থানে একটি তথ্যকেন্দ্র ও হেল্পডেস্ক স্থাপন।

৫. প্রতিটি আবাসিক হোটেলে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা চালু/জোরদার করতে হবে।

৬. হোটেল-মোটেল জোনে অবৈধ পার্কিং এবং সমাজবিরোধীদের কর্মকাণ্ড বন্ধে অভিযান জোরদার করা।

৭. জেলা প্রশাসনের সহায়তায় তাদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করবে হোটেল-মোটেল মালিক সমিতি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী