31 C
আবহাওয়া
১০:২৪ অপরাহ্ণ - মে ১৬, ২০২৬
Bnanews24.com
Home » মাস্টার দা সূর্যসেনের ভাস্কর্য পাহারায় পুলিশ

মাস্টার দা সূর্যসেনের ভাস্কর্য পাহারায় পুলিশ

মাস্টার দা সূর্যসেনের ভাস্কর্য পাহারায় পুলিশ

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহান সৈনিক মাস্টার দা সূর্যসেনের ভাস্কর্য পাহারায় মোতায়েন করা হয়েছে পুলিশ। দিন-রাত ২৪ ঘণ্টায় দুই শিফটের মাধ্যমে ৩ পুলিশ সদস্য ভাস্কর্যটি পাহাড়া দিচ্ছেন।

ভাস্কর্য পাহাড়ায় নিয়োজিত রাউজান থানার এএসআই সোলাইমান ভূইয়া বলেন, গত ১৭ ডিসেম্বর থেকে ২৪ ঘণ্টায় দুই শিফটে ৩ জন করে পুলিশ সদস্য এ ভাস্কর্য পাহারা দিচ্ছেন।

জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০ ম্যুরালসহ ১০৪টি ম্যুরাল রয়েছে। এছাড়া পৌরসভার মুন্সিরঘাটায় মাস্টার দা সূর্যসেনের ভাস্কর্য এবং চুয়েটে মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্য রয়েছে উপজেলায়।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, বঙ্গবন্ধুর ১০৪টি ম্যুরাল, মাস্টার দা সূর্যসেন ও মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্য রক্ষায় পুলিশ মাঠে রয়েছে। যদিও রাউজানে এই ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। তারপরও বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!