28 C
আবহাওয়া
৭:৩৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ইবি রিপোর্টার্স ইউনিটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইবি রিপোর্টার্স ইউনিটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইবি রিপোর্টার্স ইউনিটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিএনএ, ইবি প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিপোর্টার্স ইউনিটি তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। বুধবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিপোর্টার্স ইউনিটির অফিসের সামনে এসে শেষ হয়।

পরে মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে ‘বিশ্ব গণমাধ্যমে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে ইবি রিপোর্টার্স ইউনিটির ওয়েবসাইট উদ্বোধন ও কেক কেটে অনুষ্ঠানের শুভসূচনা করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

আলোচনা সভায় ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরতুজা হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর, দৈনিক ইত্তেফাক পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি বিমল সাহা।

এছাড়াও অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের ডিন, সভাপতি, হল প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং কুষ্টিয়া ও ঝিনাইদহ এর বিভিন্ন সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইবি রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান রাকিব।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি ২০১৮ সালের ১৮ নভেম্বর তার যাত্রা শুরু করে।

বিএনএ/ তারিক, ওজি

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু