29 C
আবহাওয়া
২:২৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

চবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা


বিএনএ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দীর্ঘ পাঁচ বছর পর মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় ছাত্রলীগ।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড পেইজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো ।

উল্লেখ্য, বৃহস্পতিবার ও শুক্রবার দুই দফায় সংঘর্ষে জড়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বগিভিত্তিক দুটি পক্ষ সিএফসি ও সিক্সটি নাইনের কর্মীরা। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। ধারণা করা হচ্ছে, সংঘর্ষের জেরেই বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বিএনএ/ সুমন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী