22 C
আবহাওয়া
১১:৪১ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ট্রাকের ধাক্কায় অটোরিকশা খাদে, নিহত ৪

ট্রাকের ধাক্কায় অটোরিকশা খাদে, নিহত ৪

ট্রাকের ধাক্কায় অটোরিকশা খাদে, নিহত ৪

বিএনএ খুলনা: খুলনায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা খাদে পড়ে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। হয়েছেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পূর্ব জিলেরডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ডুমুরিয়ার শরাফপুরের জাকারিয়া সরদারের ছেলে অটোরিকশা চালক ইলিয়াস সরদার (৪৫), একই উপজেলার রুদাঘরা গ্রামের মহিউদ্দিনের মেয়ে রেশমা খাতুন (৪৫), শরাফপুরের বাবু (২৮) ও তার স্ত্রী শিউলী (২০)।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, বালুভর্তি ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশা খুলনার দিকে যাচ্ছিল।  ওভারটেক করার সময় অটোরিকশাটি ট্রাকের বাম্পারে আটকে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও অটোরিকশা দুটোই খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। অটোরিকশার ওপর বালুভর্তি ট্রাকটি পড়ায় সেটি পানির মধ্যে ট্রাকের নিচে চাপা পড়ে। সেখান থেকে কেউ আর বের হতে পারেননি বলে জানান তিনি।

ওসি জানান, ঘটনার পরপর রেশমা নামে এক নারীর মরদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন। পরে প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় পানির ভেতর থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করেন ডুমুরিয়া ফায়ার সার্ভিসের ডুবুরিরা। অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে। এক শিশু এখনও ডোবায় থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ট্রাকচালক রাকিব শেখকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে, দুর্ঘটনার পর উদ্ধারকাজ চলার সময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে প্রায় ৪ ঘণ্টা যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এতে রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। উদ্ধারকাজ শেষ হওয়ার পর বিকেল ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানা গেছে।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি