22 C
আবহাওয়া
১১:২৮ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বাস-ট্রাক ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩

বাস-ট্রাক ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩

বাস-ট্রাক ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩

বিএনএ, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ধলাটেঙ্গুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে একজনের মরদেহ এবং আহত অবস্থায় অপর তিনজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পর একজন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পর আরও একজনের মৃত্যু হয়। এছাড়া আহত অপর ব্যক্তি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।গাড়িগুলো জব্দ করা হয়েছে। মরদেহগুলো টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হবে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজাউল করিম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মফিজ এগ্রো ফুডসের একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ধলাটেঙ্গুর এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক ওই সময় পাবনা থেকে ছেড়ে আসা জামালপুরগামী নাইফ পরিবহনের বাসের সঙ্গেও সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও ৩ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।

বিএনএনিউজ/রিপন,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি