23 C
আবহাওয়া
১০:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চবির আলাওল হলে ফের তালা শিক্ষার্থীদের

চবির আলাওল হলে ফের তালা শিক্ষার্থীদের

চবি

বিএনএ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলে ৭ দিনের ব্যবধানে ফের তালা দিয়েছে শিক্ষার্থীরা। এসময় প্রভোস্টের পদত্যাগের দাবিতে আন্দোলন করে হলের আবাসিক শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৩ আগস্ট) সাড়ে ৬টার দিকে হলের গেইটে তালা দিয়ে অবস্থান করে শিক্ষার্থীরা। এছাড়া হলের প্রধান গেইটে টায়ার জ্বালিয়ে আন্দোলন করে শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। দাবিগুলো হলো- প্রভোস্টের বহিষ্কার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, ওয়াই-ফাই মেরামত, খাবাবের মান উন্নয়ন, প্রধান ফটকের রাস্তায় স্পিড ব্রেকার দেওয়া।

আন্দোলনরত সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী তানভী আলম বলেন, আমাদের হলের সমস্যা দীর্ঘদিনের। বার বার প্রশাসনকে আমাদের সমস্যার কথা জানালেও এর কোন সুব্যবস্থা নিচ্ছে না হল কর্তৃপক্ষ। আমাদের সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান দিতে ব্যর্থ এই প্রভোস্ট। খাবার পানির সমস্যা, ওয়াশরুমের সমস্যা, বাথরুম গুলোতে যাওয়ার মতো কোন অবস্থা নাই। ওয়াই-ফাই সমস্যা ফিল্টারে কোনো পানি থাকে না। এমন বিভিন্ন সমস্যার দাবিতে আমরা হল প্রভোস্টের পদত্যাগ দাবি করছি।

হলে তালা দেয়ার বিষয়ে প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম বলেন, হলের বিভিন্ন সমস্যা গুলো সমাধান করা হয়েছে। তালা দেয়ার আসল কারণ হলো, ছাত্রলীগের কয়েকজন কে গত জানুয়ারিতে বহিষ্কার করা হয়েছিল। তাদের বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার দাবিতে আজকে ওই তদন্ত কমিটির মিটিং হয়েছে। কিন্তু বহিষ্কার বহাল রাখা হয়েছে বিধায় তারা পরিকল্পিত ভাবে তালা দিয়েছে। হলের বিভিন্ন সমস্যা ছিলো সেগুলো বর্তমানে নেই।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার ৪ দফা দাবিতে (পানি সমস্যা, ইন্টারনেট সমস্যার সমাধান, হলের নিরাপত্তা জোরদার ও মাঠে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ) হলের অফিসকক্ষে চার কর্মকর্তাকে আটকে তালা দেয় শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে তালা খুলে দেওয়া হয়।

বিএনএ/ সুমন বাইজিদ,ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী