25 C
আবহাওয়া
৮:০১ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » আফগানিস্তানে ইউক্রেনের বিমান ছিনতাই

আফগানিস্তানে ইউক্রেনের বিমান ছিনতাই

আফগানিস্তানে ইউক্রেনের বিমান ছিনতাই bnanews24.com

বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানের কাবুলে ইউক্রেনের একটি বিমান ছিনতাই হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বিমানটি ছিনতাই করেছে বলে সংবাদ সংস্থা তাস জানিয়েছে।

খবরে বলা হচ্ছে, আফগানিস্তানে আটকে পড়া ইউক্রেনবাসীদের উদ্ধার করতে কাবুলে নেমেছিল ইউক্রেনের বিমানটি। উড্ডয়নের পরই বিমানটি ছিনতাই করা হয়।  বিমানটিকে ইরানে নিয়ে যাওয়া হয়েছে বলে রাশিয়ান ওই সংবাদমাধ্যম জানিয়েছে।

মঙ্গলবার ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়েভহেনি ইয়েনিন দেশটির হরমাদস্কি রেডিওকে বলেন, রোববার অন্য কিছু লোক আমাদের বিমানটি ছিনতাই করেছে। মঙ্গলবার বিমানটি বাস্তবেই আমাদের কাছ থেকে চুরি করা হয়েছে। এটি কিছু লোক ইরানে নিয়ে গেছে। কারা বিমানটি নিয়ে গেছে তা জানা যায়নি। আমাদের তিনটি উদ্ধার অভিযান সফল হয়নি। কারণ, আমরা আমাদের লোকদের বিমানবন্দরে আনতে পারিনি।

এ ঘটনার পর কাবুল এয়ারপোর্টে বিমান চলাচল স্থগিত করেছে আফগানিস্তানের বিমান চলাচল সংস্থা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত