27 C
আবহাওয়া
৬:১৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » চকরিয়ায় ২১ আসামি আটক

চকরিয়ায় ২১ আসামি আটক


বিএনএ,কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ টানা ৮ ঘণ্টা অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ ২১ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে।রোববার মধ্যরাত থেকে সোমবার (২৪ জুলাই) সকাল পর্যন্ত উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ঝটিকা অভিযান চালানো হয়।

এ সব তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ। তিনি বলেন, ইদানিং বিচ্ছিন্ন কিছু অপরাধ সংঘটিত হওয়ায় অপরাধীদের আইনের আওতায় আনতে এই অভিযান।

তিনি আরও বলেন, অভিযানকালে জিআর পরোয়ানাভুক্ত ১১ জন, সিআর পরোয়ানার ৯ জন ও জিআর মামলার সাজাপ্রাপ্ত ১ জনসহ বিভিন্ন মামলার পলাতক ২১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

বিএনএ/শাহীন, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা