বিএনএ, ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প ।ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৩ জুন) আমেরিকান সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফ্যান্তিনো বলেন, ‘আমরা প্রেসিডেন্ট (ট্রাম্প)-এর সঙ্গে থাকব, ফাইনাল উপভোগ করব এবং অবশ্যই একসঙ্গে বিজয়ীর হাতে ট্রফি তুলে দেব। আমরা সব সময়ই একসঙ্গে আছি।’
এই আনুষ্ঠানিক বক্তব্যের অংশটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ হোয়াইট হাউসের সরকারি অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। তবে ট্রাম্প এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
২০২৬ বিশ্বকাপের ফাইনাল ১৯ জুলাই নিউ জার্সি-এর স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।ট্রাম্প ও ইনফ্যান্তিনো এর আগেও যুক্তরাষ্ট্রে একটি ট্রফি প্রদান অনুষ্ঠানে একসঙ্গে অংশ নিয়েছিলেন।
বিএনএ/ ওজি
![]()

