31 C
আবহাওয়া
৩:০৫ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » প্রাইভেট কারের ধাক্কায় গাজীপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

প্রাইভেট কারের ধাক্কায় গাজীপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

বিএনএ ডেস্ক : দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় মো. গোলাম রাব্বি (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় গাজীপুরের টঙ্গী বোর্ডবাজারে এ ঘটনাটি ঘটে। প্রথমে স্থানীয় হাসপাতালে পরে রাতে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাব্বি আইইউআই নামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী বলে জানিয়েছেন তার স্বজনরা। তিনি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার তেতুল ডাঙ্গা গ্রামের ইকরামুল হকের ছেলে। সে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ভাড়া থাকতেন তিনি।

নিহতের বাবা একরামুল হক বলেন, ‘সন্ধ্যার দিকে একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য ঘটনাস্থল দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমরা। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার রাব্বিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয় । পরে দ্রুত তাকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে নিহত শিক্ষার্থী রাব্বির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী