28 C
আবহাওয়া
৮:৩২ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » রাঙ্গামাটিতে তক্ষকসহ আটক ২

রাঙ্গামাটিতে তক্ষকসহ আটক ২

রাঙ্গামাটিতে তক্ষকসহ আটক ২

বিএনএ, রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে সাতটি তক্ষকসহ দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ মে) বিকেলে শহরের প্রবেশ মুখ মানিকছড়ি চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ললিত কুমার চাকমার ছেলে প্রিয়ময় চাকমা ও একই উপজেলার সাথোয়াইউ মারমার ছেলে সাইনুংমং মারমা।

পুলিশ জানায়, বন্যপ্রাণী ধরা ও মারা আইনগত অপরাধ জানার পরও কিছু অসাধু ব্যক্তি তক্ষক ধরে বিক্রি করেন। এমন একটি চক্রের সংবাদ পেয়ে বিকেলে মানিকছড়ি চেকপোস্ট এলাকা থেকে দুজনকে আটক করা হয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, তক্ষকগুলো উদ্ধারের পর বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত