27 C
আবহাওয়া
১২:২৪ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মুক্তি পেলেন সাংবাদিক টিপু

মুক্তি পেলেন সাংবাদিক টিপু

মুক্তি পেলেন সাংবাদিক টিপু

বিএনএ, সাতক্ষীরা: অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি রোকনুজ্জামান টিপু। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে সাংবাদিক টিপুকে জামিনে মুক্তি দেওয়া হয়। আজ সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে আপিল করা হয়। টিপুর পক্ষে অ্যাডভোকেট বদিউজ্জামান আপিল করার পাশাপাশি জামিনের আবেদন করেন।

সাংবাদিক নেতাদের উপস্থিতিতে শুনানি শেষে ওই আবেদন মঞ্জুর করেন আদালত।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক টিপুর মুক্তির জন্য আবেদন করেছিলেন। জামিনে মুক্তির পর তাকে ফুলের মালায় বরণ করেন নেন স্থানীয় সাংবাদিকরা।

ভবন তৈরির কাজের অনিয়মের তথ্য চাওয়ায় টিপুকে ১০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছিলেন নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল।

এর প্রতিবাদে আজ সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর