29 C
আবহাওয়া
১১:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » পদ্মায় শিশু নিখোঁজ

পদ্মায় শিশু নিখোঁজ

পদ্মায় শিশু নিখোঁজ

বিএনএ, রাজশাহী: রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ৮ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় পদ্মা নদীর চকরাজাপুর ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু রেখা খাতুন লালপুর উপজেলার বিলবাড়িয়া গ্রামের রেজ্জেক আলীর মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, চকরাজাপুর চরে নানা নাজিম উদ্দিনের বাড়িতে নিখোঁজ শিশু রেখা খাতুন মা ফেরদৌসী খাতুনের সঙ্গে ঈদ উপলক্ষে বেড়াতে আসে। সেমাবার দুপুরে খালাতো-মামাতো ভাই বোনদের সঙ্গে চকরাজাপুর পদ্মা নদীর ঘাটে রেখাসহ ৪ জন গোসল করতে নামে। কিছুক্ষণ পর রেখা ডুবে যায়।

নিখোঁজের বিষয়টি নানার বাড়িতে জানানোর পর নৌকা ও জাল দিয়ে খোঁজখুজি করে তাকে পাওয়া যায়নি। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পদ্মার পাড়ে জড়ো হন হাজারও মানুষ। সোমবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। তবে তাকে দেখার জন্য চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আযমসহ হাজারও মানুষ পদ্মা পাড়ে ভিড় করতে দেখা গেছে।

চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান ডিএম বাবলু মনোয়ার জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছিলাম। নৌকা নিয়ে স্থানীয় জেলেরা উদ্ধারের চেষ্টা করেও বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তার সন্ধান পাননি।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী