26 C
আবহাওয়া
৯:৩২ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » যবিপ্রবির বগুড়া অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও বিদায়ী সংবর্ধনা 

যবিপ্রবির বগুড়া অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও বিদায়ী সংবর্ধনা 


বিএনএ, যবিপ্রবি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বগুড়া স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে অত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বগুড়া জেলার , শিক্ষক মন্ডলী, কর্মকর্তা ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে প্রথমে বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এরপর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন অত্র অ্যাসোসিয়েশনের উপদেষ্টামন্ডলী।

শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শেষে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করা হয় ও ইফতার এর ব্যবস্থাও করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সুমন চন্দ্র মোহন্ত, সহযোগী অধ্যাপক, রসায়ন বিভাগ, ডক্টর মোহাম্মদ রাফিউল হাসান, সহযোগী অধ্যাপক, কেমিকৌশল বিভাগ, মোহাম্মদ আখতারুজ্জামান, সহকারি অধ্যাপক এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগ, আব্দুল্লাহ আল রোমান, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, শুভ দেব, প্রভাষক,তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ, মোহাম্মদ নাঈমুল ইসলাম, প্রভাষক বস্ত্র প্রকৌশলী বিভাগ প্রমুখ।

উল্লেখ্য বগুড়া স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলীরা নিশ্চিত করেছেন যে, আগামী এক মাসের মধ্যে নির্বাচন করার মাধ্যমে কমিটি গঠন করার।

বিএনএ/আরাফাত, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি