23 C
আবহাওয়া
৯:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » নুসরাত ফারিয়া ও ইমরানের গান ভাইরাল

নুসরাত ফারিয়া ও ইমরানের গান ভাইরাল

গান

বিনোদন ডেস্ক: একের পর এক চমক নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হতে দেখা যায় দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। অভিনয়ের পাশাপাশি গানেও বেশ সরব এই নায়িকা। এরআগেও বেশ কিছু গান গেয়ে সাড়া ফেলেন তিনি। ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’ শিরোনামে গেয়েছিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে। গানটি ইতিমধ্যে বেশ দর্শকসাড়া ফেলেছে। স্নেহাশীষ ঘোষের কথায় এই গানটির সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল নিজেই। নুসরাতের সঙ্গে গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি।

ইমরান বলেন, ‘প্রথম আমরা একসঙ্গে গানটি করেছিলাম। এটি মূলত তৈরি করেছিলাম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের এবারের আসরের জন্য। এর আগেও এই মঞ্চে আমি নায়িকা পূর্ণিমার সঙ্গে একটি রিমেক গান করেছি। তবে এবার ফারিয়ার সঙ্গে করছি একেবারে নতুন গান। যা দেখলাম নুসরাত ফারিয়ার কণ্ঠে পাওয়ার আছে। গানটি ইতিমধ্যে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ইতিমধ্যে ৫৯ লক্ষবার দেখা হয়েছে।’

গানটি প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘ইতিমধ্যে গানটি সোশ্যাল মিডিয়ায় নতুন করে শেয়ার দেখে ভালই লাগছে। এর আগেও আমার দুটি গান থেকে এটি একেবারেই আলাদা। এই গানটি অনেকদিন বেঁচে থাকবে। এক কথায় সুর ও সঙ্গীত দারুন হয়েছে। তাছাড়া ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’ গানটি গেছে দারুন সাড়া পাচ্ছি।’

একটি সূত্রে জানা গেছে, ঈদের পর নুসরাত ফারিয়া বিভিন্ন দেশে অনুষ্ঠানে যোগ দিতে দেখা যাবে। তাছাড়া কলকাতায় সোহমের বিপরীতে একটি সিনেমাসহ ‘বিবাহ অভিযান-৩’ তে দেখা মিলতে পারে বাংলাদেশের জনপ্রিয় এই নায়িকাকে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী