23 C
আবহাওয়া
৯:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কুড়ালের আঘাতে ছোট ভাই খুন

কুড়ালের আঘাতে ছোট ভাই খুন

কক্সবাজার

লালমনিরহাট, প্রতিনিধি: জমি নিয়ে বিরোধের জের ধরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বড় ভাইয়ের কুড়ালের আঘাতে আলকাত মিয়া (৪২) নামে ছোটভাই খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (২৩ মার্চ) রাতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এর আগে সন্ধ্যায় উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুল সালামের ছেলে।

স্থানীয়রা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে ছোটভাই আলকাত মিয়ার সঙ্গে বড়ভাই সোলেমানের বিরোধ চলছিল।

মঙ্গলবার দুপুরে জমি নিয়ে কথা কাটাকাটি হলে স্থানীয়দের সমঝোতায় মিটে যায়। এরই জের ধরে সন্ধ্যায় আবারও তাদের মধ্যে কথা কাটাকাটি  হয়। একপর্যায়ে সোলেমান কুড়াল দিয়ে আলকাতের মাথায় আঘাত করে। তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে রাত ৯টার দিকে আলকাতের মৃত্যু হয়। এ ঘটনায় মৃত আলকাতের ছেলে ও এক প্রতিবেশী আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় মামলা করা হবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী