22 C
আবহাওয়া
৭:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে পুলিশ জানে: আইজিপি

নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে পুলিশ জানে: আইজিপি

নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে পুলিশ জানে: আইজিপি

বিএনএ: আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের মানুষের ভীত-সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচন নিয়ে কাজ করছি। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় কিভাবে দায়িত্ব পালন করতে হয় আমরা সেটা জানি। আমাদের প্রতিটি সদস্য নির্বাচনে দায়িত্ব পালন সম্পর্কে ওয়াকিবহাল এবং তাদের অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া আমাদের সক্ষমতা বেড়েছে। আসছে নির্বাচন নিয়ে ভীত-সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আইজিপি নিজ উপজেলা সুনামগঞ্জের শাল্লায় থানা ভবনে স্টুডিও অ্যাপার্টমেন্ট উদ্বোধন করতে এসে সাংবাদিকদের এ কথা বলেন।

দেশে এক সময় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল উল্লেখ করে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। আমরা দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করে বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করেছি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় দেশের সামগ্রিক অর্থনীতিরও উন্নয়ন হচ্ছে।

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা পুলিশের রয়েছে উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান বলেন, এক সময় মামলা শনাক্ত করতে অনেক সময় লেগে যেত; কিন্তু এখন ৯৫ ভাগ মামলা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দ্রুত শনাক্ত করা যাচ্ছে। এতে কাজ বেগবান হয়েছে। পুলিশের আরও সক্ষমতা বাড়াতে সরকার উদ্যোগ নিয়েছে।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দায়িত্বগ্রহণের সময় জনপ্রতি আয় ছিল মাত্র ৫০০ ডলার; কিন্তু এখন সেটা প্রায় তিন হাজার ইউএস ডলার। এখন দেশের সর্বত্রই উন্নয়ন হচ্ছে। আমার দুর্গম উপজেলা শাল্লায়ও উন্নয়নের ছোঁয়া লেগেছে।

আইজিপি বেলা সোয়া ১১টায় হেলিকপ্টারে শাল্লা উপজেলা সদরে অবতরণ করেন। সেখান থেকে বেলা সাড়ে ১১টায় শাল্লা থানায় এসে তিনি স্টুডিও অ্যাপার্টমেন্ট উদ্বোধন করেন। পরে আইজিপি স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী, সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, শাল্লা উপজেলা চেয়ারম্যান আল আমিন চৌধুরী, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!