27 C
আবহাওয়া
৮:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » দিনাজপুরে পানিতে ডুবে যমজ শিশুর মৃত্যু

দিনাজপুরে পানিতে ডুবে যমজ শিশুর মৃত্যু

দিনাজপুর

বিএনএ, দিনাজপুর : দিনাজপুরে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ ও জুবায়ের নামে যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স চার বছর। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলের দিকে সদর উপজেলার কমলপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

মৃত শিশুরা কমলপুর ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

শিশুদের চাচা আব্দুল হাই বকুল জানান, জুনায়েদ ও জুবায়ের বিকেলে বাড়ির সামনে খেলা করছিল। কোন একসময় তারা বাড়ির অদূরে পুকুরে ডুবে যায়। সন্ধ্যার দিকে তাদেরকে ডাকতে যান মা। এ সময় তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পপর্যায়ে পুকুরে তাদের মরদেহ ভেসে থাকতে দেখেন।

১০ নং কমলপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাজেদুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী