26 C
আবহাওয়া
১০:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » জাবিতে জলসিঁড়ির নতুন কমিটি

জাবিতে জলসিঁড়ির নতুন কমিটি


বিএনএ, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ির নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাজিদা তাজরীনকে। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের ছাত্র আকাশ মণ্ডল।

সোমবার (২৪ জানুয়ারি) সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহাতুল ফেরদৌস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। কমিটিতে সভাপতিমন্ডলীর সদস্য হিসেবে আছেন অনিন্দিতা বিনতে আনোয়ার ও অমিত রায়।

অন্যান্য দায়িত্ব সাংগঠনিক সম্পাদক পদে সাদ্দাম হুসাইন রোহান, সহ-সাংগঠনিক সম্পাদক পদে রনি হায়দার তুর্য, অর্থ সম্পাদক পদে দুর্জয় বসাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রাহাতুল ফেরদৌস রাত্রি, দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক পদে সাদিয়া জাহান মিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কমিটিতে ১২ জনকে কার্যকারী সদস্য, ৩৬ জনকে সম্মানিত সদস্য ও ১৪ জনকে বিশেষ সম্মানিত সদস্য হিসেবে রাখা হয়েছে।

প্রসঙ্গত, ‘আমরা শ্রম ও মেধায় বাবুই পাখির মত সৃষ্টিশীল হতে চাই’ স্লোগানে ২৫ সেপ্টেম্বর, ২০০২ সালে সংগঠনটি পথচলা শুরু করে। এটি জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের অন্যতম সদস্য সংগঠন। জলসিঁড়ির প্রযোজনা সংখ্যা ১৫৪ টি। গান ও নাটকের ক্ষেত্রে ‘জলসিঁড়ি’ নিজস্ব সত্তার অধিকারী। সংগীতের বিভিন্ন অঙ্গণ এবং নাটকের অধিকাংশ শাখাতেই রয়েছে জলসিঁড়ি’র অংশগ্রহণ।

বিএনএ/শাকিল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি