27 C
আবহাওয়া
৬:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » স্বামীর সঙ্গে অভিমান, গৃহবধূর আত্মহত্যা

স্বামীর সঙ্গে অভিমান, গৃহবধূর আত্মহত্যা

আত্মহত্যা

বিএনএ, ঢাকা : রাজধানীর কামরাঙ্গীরচর পূর্ব রসুলপুরে দাম্পত্য কলহের জেরে স্বামী সঙ্গে অভিমান করে নিশানী আক্তার (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার(২৪ জানুয়ারী) দুপুর ১২টার দিকে় এ ঘটনাটি ঘটে।

নিহতের বড় ভাই কামাল হোসেন জানান, কামরাঙ্গীরচর পূর্ব রসূলপুর ৪নং গলিতে স্বামী আহাদের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন নিশানী। তার স্বামী টেইলারিং এর কাজ করে। আহাদ সকালে বাসা থেকে কাজে বের হয়ে যায়। পরে বাসায় ফিরে এসে দেখে নিশানী ফ্যানের সঙ্গে লুঙ্গি লাগিয়ে গলায় ফাঁস দিয়েছে।  অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বেলা দুইটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের স্বামী –স্ত্রী মধ্যে  প্রায় ঝগড়া হতো। সে কারণে গলায় ফাঁস দিয়ে নিশানী আত্মহত্যা করেছে বলে ধারণা করছি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ আহা, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী