22 C
আবহাওয়া
১২:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে মাদক সম্রাট মিজানসহ আটক ২

ধামরাইয়ে মাদক সম্রাট মিজানসহ আটক ২

ধামরাইয়ে মাদক সম্রাট মিজানসহ আটক ২

বিএনএ, সাভার: ঢাকার ধামরাইয়ে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা কমান্ডো অভিযান চালিয়ে কুখ্যাত মাদক সম্রাট মিজানুর রহমান মিজান (৩৫) ও বায়েজিত হোসেন (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে এব্যাপারে র‌্যাব বাদি হয়ে ধামরাই থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে। সেই সঙ্গে দ্রুত ওই দুই মাদক ব্যবসায়ীকে ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

উল্লেখ্য,গোপন খবরের ভিত্তিতে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের ললিতনগর গ্রাম থেকে মাদকদ্রব্য বেচাকেনাকালে তাদেরকে শনিবার দিবাগত রাতে হাতেনাতে আটক করা হয় বলে জানা গেছে।

মামলার বিবরণে জানা যায়, শনিবার দিনগত রাত অনুমান ১০টার দিকে র‌্যাবের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের সদস্যরা কমান্ডো স্টাইলে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের ললিতনগর গ্রামে মাদক ব্যবসায়ী মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এসময় মাদক সম্রাট মিজান তার নিজ শয়নকক্ষে বসে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে মাদকদ্রব্য বিক্রি করছিল। র‌্যাব সদস্যরা তার বাড়ির চারপাশে অবস্থান নিয়ে বায়েজিত হোসেন নামে এক মাদক ব্যবসায়ীসহ মাদক সম্রাট মিজানুর রহমান মিজানকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।

রোববার দুপুরে র‌্যাবের উপ-পুলিশ পরিদর্শ(এসআই) মোঃ আমিনুল ইসলাম বাদি হয়ে মাদ্রকদ্রব্য আইনে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং ৩৩।

বিএনএ/ ইমরান খান,ওজি

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি