26 C
আবহাওয়া
৯:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ট্রাম্প নির্বাচন করলে আমিও প্রতিদ্বন্দ্বিতা করবো : বাইডেন

ট্রাম্প নির্বাচন করলে আমিও প্রতিদ্বন্দ্বিতা করবো : বাইডেন


বিএনএ, বিশ্বডেস্ক : আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি রিপাবলিকান দলের মনোনয়ন পান তাহলে ২০২৪ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতা করবেন জো বাইডেন। তবে এজন্য অবশ্য তিনি নিজের সুস্থতার শর্ত জুড়ে দিয়েছেন।

বুধবার রাতে এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, যদি ভাগ্য এবং স্বাস্থ্য পক্ষে থাকে, তাহলে তিনি নির্বাচন করবেন।
তিনি বলেন, “ আমি ভাগ্যকে সম্মান করি। আমার জীবনে বহুবার ভাগ্য হস্তক্ষেপ করেছে। এখন যেমন সুস্থ আছি, যদি এমন থাকি, তাহলে আবার নির্বাচন করবো। এক্ষেত্রে যদি ডোনাল্ড ট্রাম্প মনোনয়ন পান তাহলে তাতে উদ্বুদ্ধ হবো।”

জো বাইডেনের বর্তমান বয়স কমপক্ষে ৭৯ বছর। তিনি ২০২৪ সালে নির্বাচন করবেন কিনা তা নিয়ে নানা আলোচনা রয়েছে আমেরিকায়। তবে তার টিমও দাবি করেছে, তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন করবেন।

অন্যদিকে, ট্রাম্প এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা দেননি। তবে এর আগে বিভিন্ন র‌্যালি এবং সাক্ষাতকারে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন। আমেরিকায় এ যাবত যত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তার মধ্যে জো বাইডেনই সবচেয়ে বেশি বয়সের। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি