22 C
আবহাওয়া
১১:২৯ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে চলন্ত এসি বাসে আগুন

নারায়ণগঞ্জে চলন্ত এসি বাসে আগুন


বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে চলন্ত অবস্থায় শীতল পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেল পৌনে ৪ টায় চাদমারী এলাকায় ঢাকা নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ইউনিট। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

বাসচালক আনোয়ার হোসেন জানান, চলন্ত অবস্থায় হঠাৎ ড্যাশবোর্ডে আগুন ধরে যায়। পরে উপস্থিত জনতা ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আসে

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের আনার জন্য সহযোগিতা করেছি। সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট-সার্কিট থেকে আগুন লেগেছিল বলে জানিয়েছেন বাসচালক।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি