22 C
আবহাওয়া
১২:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় আরও ৩০ জনের মৃত্যু

করোনায় আরও ৩০ জনের মৃত্যু


বিএনএ, ঢাকা :  গত ২৪ ঘন্টায় সারাদেশে মারা গেছে  আরও ৩০ জন।  এ ছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৬৭ জন।
বুধবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ৩৫৯ জন। সব মিলিয়ে  আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪ হাজার ৮৬৮ জনে।

এ দিকে  গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও  দুই হাজার ৪১৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৪৪ হাজার ৩৪৫ জন।

বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা  জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে ২১ জন পুরুষ ও নারী নয় জন।  সবাই হাসপাতালে মারা গেছেন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার আট দশমিক ৫৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ১৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক শূন্য ১ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

এ ছাড়া  সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৬৩ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৪ টি, জিন-এক্সপার্ট ১৯ টি, র‌্যাপিড অ্যান্টিজেন ২৯ টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৮৯৬ টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৯৩২ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩১ লাখ ২২ হাজার ৪২৬ টি।

উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ করোনা ভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু