23 C
আবহাওয়া
২:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ইমামকে সিজদায় পেলে করণীয় কী?

ইমামকে সিজদায় পেলে করণীয় কী?

ইমামকে সিজদায় পেলে করণীয় কী

বিএনএ ডেস্ক: ইমাম সাহেবকে সিজদায় পেলে করণীয় কী? তাকবিরে তাহরিমা বলে তখনই ইমামের সঙ্গে সিজদায় শরীক হওয়া, নাকি ইমামে দাঁড়ানোর অপেক্ষা করা, এরপর নামাজে শরীক হওয়া?

উত্তর:

ইমামকে সিজদায় পেলে তখনই ইমামের সঙ্গে সিজদায় শরীক হয়ে যাবে; ইমামের সিজদা থেকে ওঠার অপেক্ষা করবে না।

হাদিস শরীফে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- তোমাদের কেউ যখন নামাজে আসে তখন ইমামকে যে অবস্থায় পায় সে যেন তাই করে (অর্থাৎ যে অবস্থায়ই ইমামকে পাবে, জামাতে শরীক হয়ে যাবে।) (জামে তিরমিজি, হাদিস ৫৯১)

আরও পড়ুন: গাজায় আটক জিম্মিরা আজ মুক্তি পাচ্ছে না: ইসরায়েল

অপর একটি হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা ইমামকে দাঁড়ানো অবস্থায় পাবে তখন দাঁড়ানো অবস্থায় নামাজে শরীক হয়ে যাবে। বসা অবস্থায় পেলে বসাতে শরীক হয়ে যাবে। রুকুতে পেলে রুকুতে শরীক হয়ে যাবে। আর সিজদায় পেলে সিজদায় শরীক হয়ে যাবে। (মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ৩৩৭৩)

তবে সিজদা পাওয়ার দ্বারা ওই রাকাত পেয়েছে বলে ধর্তব্য হবে না; বরং রাকাত পাওয়ার জন্য ইমামের সঙ্গে রুকু পাওয়া শর্ত।

সূত্র: আলমাবসূত, সারাখসী ১/৩৫; আলমুহীতুর রাযাবী ১/৩১০; ফাতাওয়া হিন্দিয়া ১/৯১; ফাতহুল বারী ২/১৪০

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা