29 C
আবহাওয়া
১১:৩৬ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » জাবিতে ৩ দিনব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

জাবিতে ৩ দিনব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

জাবিসাস

বিএনএ, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (জাবিসাস) সদস্যদের নিয়ে তিন দিনব্যাপি ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’ শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) জাবিসাসের কার্যালয়ে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সার্বিক তত্ত্বাবধানে এ কর্মশালা শুরু হয়।  আগামী ২৫ নভেম্বর বিকেলে সনদ বিতরণের মাধ্যমে কর্মশালা সমাপ্ত হবে।

বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও ভারপ্রাপ্ত প্রক্টর আ.স.ম ফিরোজ উল হাসান এ কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে ভারপ্রাপ্ত প্রক্টর আ.স.ম ফিরোজ উল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরাই একসময় বড় সাংবাদিক হবে। তাই এসব সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) যে আয়োজন করেছে তা অবশ্য প্রশংসনীয়।

কর্মশালায় জাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহর সঞ্চালনায় জাবিসাস সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে পিআইবির রিসোর্সপার্সন জিলাহাস উদ্দিন নিপুনসহ সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএনএ/ শাকিল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল,ইরানও যুদ্ধ ফিরতে প্রস্তুত চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা