31 C
আবহাওয়া
৮:০১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ইবির শীতকালীন ছুটি বাতিল

ইবির শীতকালীন ছুটি বাতিল

পরিবহন ও হল ফি মওকুফ করে ইবিতে সশরীরেই পরীক্ষা

বিএনএ, ইবি: করোনা মহামারিতে শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১- ২০২২ শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব প্রাপ্ত এ.টি.এম এমদাদুল আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি সূত্রে, কোভিড-১৯ এর কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রায় ১ বছর ৭ মাস বন্ধ ছিলো। এই ভাইরাসের প্রাদূর্ভাব কিছুটা হ্রাস পাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল অফিস খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলে এই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকে হারিয়ে যাওয়া এই মূল্যবান সময়ের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের এই অপূরণীয় ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ২০২১-২০২২ শিক্ষাবর্ষের পূর্ব নির্ধারিত শীতকালীন ছুটি বাতিল করা হলো।

বিএনএ/তারিক,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম