23 C
আবহাওয়া
৫:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কিচেনের পেছন থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, হাসপাতালের নতুন ভবন সংলগ্ন পুরাতন কিচেনের পেছনের ফাঁকা জায়গায় ওই যুবকের মরদেহ পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।পরে শাহবাগ থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। ধারনা করা হচ্ছে কে বা কারা তাকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে যায়।

এ ঘটনায় ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, হাসপাতালে কিচেনের পেছনে এক যুবকের মরদেহ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!