31 C
আবহাওয়া
৩:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৩, ২০২৬
Bnanews24.com
Home » ইংলিশ বোলিং তান্ডবে ৫৫ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

ইংলিশ বোলিং তান্ডবে ৫৫ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

ইংলিশ বোলিং তান্ডবে ৫৫ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

বিএনএ,স্পোর্টসডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ ওয়ানের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে গত ফাইনালে মুখোমুখি হওয়া ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। শনিবার( ২৩ অক্টোবর) আবু ধাবির শেখ জায়েদ স্টেড়িয়ামে কাইরন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান ।

টস হেরে ব্যাটিং করতে নেমে ইংলিশ বোলারদের বোলিং তোপে ১৪ ওভার ২ বলে ৫৫ রান তুলতে গুটিঁয়ে যায় বর্তমান চ্যাস্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।একমাত্র গেইল (১৩) ছাড়া কেউ দুই অঙ্কের ঘরে পৌচ্ছাতে পারে নি। এইটি তাদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড । এর আগে ক্যারিবিয়ানরা ১০১ রানে লংকানদের বিপক্ষে অলআউট হয়েছিলেন।

৩৭ রান তুলতে প্রথম ৫ উইকেট হারায় ক্যারিবিয়ানরা । শেষ ৫ উইকেট হারায় মাত্র ১৮ রানে। বল হাতে দুর্দান্ত ছিলেন দুই ইংলিশ স্পিনার মঈন আলী ও আদিল রশিদ। অভিজ্ঞ পেসার টাইমাল মিলস চার ওভারে ১৭ রান দিয়ে নেন ২টি উইকেট। হ্যাটট্রিকের সুযোগ তৈরি করা আদিল রশিদ ২.২ ওভারে ২রান খরচায় নেন ৪ উইকেট। দুটি উইকেট নিয়েছেন মঈন আলী।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ
পোশাকশ্রমিকের ‘ছদ্মবেশে’ নাশকতা: নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তার হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, উত্তপ্ত আশুলিয়া এলপি গ্যাসের দাম এক লাফে বাড়ল ২২৩ টাকা শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর