33 C
আবহাওয়া
৬:৩১ অপরাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ড. ইউনূসের সফরসঙ্গীদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ : এনসিপি

ড. ইউনূসের সফরসঙ্গীদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ : এনসিপি


বিএনএ, ঢাকা : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সফরসঙ্গী হিসেবে যে রাজনৈতিক নেতাদের যুক্তরাষ্ট্রে নিয়ে গেছেন তাদের নিরাপত্তা এবং সম্মান রক্ষা করতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল না বলে এমন ঘটনা ঘটতে পেরেছে।

“প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এ ধরনের ঘটনার সাথে জড়িত। ভেতর থেকে ইনফরমেশন লিক করা হয়,” যোগ করেন তিনি।

সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহি চান এনসিপি’র আহ্বায়ক।

এছাড়া তিনি নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের পদত্যাগ দাবি করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার