32 C
আবহাওয়া
৩:৪৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সৌদি আরবের গ্র্যান্ড মুফতির ইন্তেকাল

সৌদি আরবের গ্র্যান্ড মুফতির ইন্তেকাল


বিএনএ, বিশ্বডেস্ক : সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়। দেশটির রয়্যাল কোর্টের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে আল আরাবিয়া।

রয়্যাল কোর্ট এক বিবৃতিতে জানায়, ‘তার মৃত্যুতে সৌদি আরবসহ পুরো মুসলিম বিশ্ব এক বিশিষ্ট আলেমকে হারাল। তিনি ইসলামী জ্ঞানচর্চা ও মুসলিমদের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তারা মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সৌদি জনগণ ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি শোক জ্ঞাপন করেছেন।

গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ সৌদি আরবের সিনিয়র আলেম পরিষদের সভাপতি ছিলেন। স্থানীয় সময় আসরের পর রাজধানী রিয়াদের ইমাম তুরকি বিন আবদুল্লাহ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বাদশাহ সালমানের নির্দেশে আসরের পর মক্কা ও মদিনাসহ পুরো সৌদি আরবের মসজিদগুলোতে তার গায়েবানা জানাজাও পড়ানো হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত