26 C
আবহাওয়া
৯:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে পুরস্কৃত করা: ট্রাম্প

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে পুরস্কৃত করা: ট্রাম্প


বিএনএ বিশ্বডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিভিন্ন দেশের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে আসলে হামাসকে পুরস্কৃত করা। এটা সংঘাত বন্ধে কোনো ভূমিকা রাখবে না।

হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের এ কথা জানান।

লেভিট বলেন, ট্রাম্প এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন। তিনি মনে করেন, এটি গাজায় জিম্মিদের মুক্ত করতে কোনো ভূমিকা রাখছে না, যা এখনকার মূল লক্ষ্য। এছাড়া এটি সংঘাত শেষ করতেও কোনো কাজে আসবে না।

তিনি আরও বলেন, ট্রাম্প স্পষ্টভাবে মনে করেন এটা হামাসকে পুরস্কার দেওয়া … তার মতে, তার বন্ধু ও মিত্র দেশগুলোর পক্ষ থেকে এসব সিদ্ধান্ত কেবল কথার ফুলঝুরি, কাজের কিছু নয়।

এ দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ঠিক আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। এর মাধ্যমে অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা ও পর্তুগালের পর ফ্রান্সও পশ্চিমা দেশগুলোর সেই তালিকায় যোগ দিলো, যারা সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি