27 C
আবহাওয়া
৭:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৩

নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৩

নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৩

বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে ১ জন নিহত ও ৩ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় দগ্ধ চারজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় নিপা আক্তার (২৫) নামে একজনের মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, হাসিনা মমতাজ, সায়মা ও সোহান নামে আরও তিনজন ভর্তি রয়েছেন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: বোয়ালখালীতে ওয়াসার পাইপলাইনের ঢাকনা চুরি

বিএনএনিউজ/ বিএম/এইচ এ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী