26 C
আবহাওয়া
৪:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় গাঁঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

ছাগলনাইয়ায় গাঁঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার


বিএনএ, ফেনী: ছাগলনাইয়ায় সীতাকুন্ডের ২জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ছাগলনাইয়া উপজেলার ঢাকা-চট্রগ্রাম পুরাতন মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার (চট্রমেট্রো-গ-১১-৭৫০২) এবং ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ছাগলনাইয়া উপজেলার ঢাকা-চট্রগ্রাম পুরাতন মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সহকারী পুলিশ পরিদর্শক মাঈন উদ্দিন ও উপ-সহকারী পুলিশ পরিদর্শক মাসুদ হোসেন এর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে একটি প্রাইভেট কার এবং কারের ভিতরে তল্লাশী চালিয়ে ৩৪ কেজি গাঁঁজা উদ্ধার করা হয়।
এসময় সীতাকুন্ড থানার দক্ষিণ সোনাইছড়ি গ্রামের মোঃ জাহিদুল আলম (৩৪) ও একই গ্রামের মোঃ আলমগীর মান্নাকে (২০) গ্রেপ্তার করা হয়।
এব্যাপারে সহকারী পুলিশ পরিদর্শক মোঃ মাঈন উদ্দিন বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম প্রাইভেট কার ও গাজাসহ দুইজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

বিএনএ/এবিএম নিজাম উদ্দীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের