26 C
আবহাওয়া
৪:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় গৃহকর্মীর মৃত্যু

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় গৃহকর্মীর মৃত্যু


বিএনএ, ঢাকা : রাজধানীর হাজারীবাগ মোটরসাইকেলের ধাক্কায় ফিরোজা বেগম (৫০) নামে এক গৃহকর্মী নিহত হয়েছেন।  শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে হাজারীবাগ বউবাজার বালুর মাঠেরর সামনের এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনায় গুরুতর আহত ফিরোজাকে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে আসে। বিকেল পৌনে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফিরোজার গ্রামের বাড়ি পটুয়াখালীর কটিয়াদি উপজেলায়।তার স্বামীর নাম দুখু মিয়া। হাজারীবাগ বউবাজার বালুর মাঠ এলাকায় স্বামী ও সন্তানের সঙ্গে বসবাস করতেন তিনি।

নিহতের ছেলে সুজন জানান, বাসার সামনেই বেরিবাধের নীচ দিয়ে মা রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে আনলে তিনি মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল  মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের