26 C
আবহাওয়া
৪:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সাততলা থেকে পড়ে উদয়নের শিক্ষার্থীর মৃত্যু

সাততলা থেকে পড়ে উদয়নের শিক্ষার্থীর মৃত্যু


বিএনএ, ঢাকা: রাজধানীর বংশালে সাততলার ছাদ থেকে পড়ে মো. জিসান (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জিসান উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসার সাততলার ছাদে যায়। পরে সাত থেকে অসাবধানতাবশত পড়ে চার তলায় আটকে যায়।  গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে রাতে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া  বলেন, গভীর রাতে আহত অবস্থায় কলেজছাত্রকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবার জানিয়েছে, ছাদ থেকে পড়ে সে গুরুতর আহত হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের